শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফর নিয়ে অবস্থান স্পষ্ট করল আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ জুন। অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি এবং এরপরই আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে এ কয়েকদিন চলছিল গুঞ্জন। তবে এবার এ বিষয় নিয়ে মুখ খুলল আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, 'স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে এসেছে আইসিসি প্রতিনিধি দল।

সম্প্রতি বাংলাদেশ সফর এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এ.এস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গোয়া মুকুহলানিও (জিম্বাবুয়ে ক্রিকেট)।'

'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিনিধি দলটি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছে।'

আরও পড়ুন

শ্রীলঙ্কার কাছে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের হার

আইসিসি আরও জানায়, 'আইসিসি স্পষ্ট করতে চায় যে, প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল যথাসময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। তবে এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না।'

'ফলে প্রতিনিধি দলের এই সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদন, বিশ্লেষণ বা দাবি অনুমাননির্ভর বলে বিবেচিত হবে এবং সেগুলো আইসিসির আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না।'

ভোরের আকাশ/সু.পা

বিসিবি নির্বাচন

শেয়ার করুন: