২০২৬ বিশ্বকাপে সুইসদের ২৬ সদস্যের দল ঘোষণা

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইজারল্যান্ড। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল গঠন করেছেন প্রধান কোচ মুরাত ইয়াকিন। দলের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকা। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন রিকার্দো রদ্রিগেজও।
০০৯ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন এই দুই ফুটবলারই। এবার জাতীয় দলের হয়ে এটি তাদের চতুর্থ বিশ্বকাপ। স্কোয়াডে আরও আছেন মানুয়েল আকাঞ্জি, ব্রিল এমবোলো ও ডেনিস জাকারিয়ার মতো পরিচিত মুখ, যারা দলের ভারসাম্য ও অভিজ্ঞতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
গত তিনটি বিশ্বকাপেই গ্রুপ পর্ব পেরোলেও নকআউটের প্রথম ধাপেই বিদায় নিতে হয়েছে সুইজারল্যান্ডকে। এবার তাদের লক্ষ্য সেই বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো। আগামী ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সুইজারল্যান্ড। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষ বসনিয়া ও কানাডা।
সুইজারল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: গ্রেগর কোবেল, মার্ভিন কেলার, ইভন এমভোগো।
ডিফেন্ডার: মানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ, অরেল আমেন্দা, এরে কোমার্ট, নিকো এলভেডি, লুকা জাকুয়েজ, মিরো মুহেইম, সিলভান ভিডমার।
মিডফিল্ডার: গ্রানিট জাকা (অধিনায়ক), ডেনিস জাকারিয়া, মিশেল এবিশার, ক্রিস্টিয়ান ফাসনাক্ট, রেমো ফ্রয়লার, সেড্রিক ইত্তেন, আরডন জাশারি, ফ্যাবিয়ান রিডার, জিব্রিল সো।
ফরোয়ার্ড: ব্রিল এমবোলো, জেকি আমদুনি, জোহান মানজাম্বি, ড্যান এনডয়, নোয়া ওকাফোর, রুবেন ভারগাস।
ভোরের আকাশ/সু.পা