শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের স্মৃতি, সতীর্থদের জন্য মেসির বিশেষ উপহার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন আগে আর্জেন্টিনা দলের সব সতীর্থকে বিশেষ উপহার দিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেই উপহারের বিষয়টি প্রকাশ্যে এনেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বোয়ার্স।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সেনেসির নামে কাস্টমাইজ করা একটি ব্যাগ খুলে ভেতরে থাকা উপহারগুলো দেখান বোয়ার্স। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় দলের প্রতিটি সতীর্থকেই একই ধরনের উপহার দিয়েছেন মেসি।

বাদামি রঙের ব্যাগটির গায়ে ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো এবং ওপরের দিকে লেখা ছিল ‘মার্কোস সেনেসি’ নাম। ভিডিওতে বোয়ার্স বলেন, “এটি মার্কোস তার সতীর্থের কাছ থেকে পেয়েছে। মেসি দলের সবাইকে এমন উপহার দিয়েছেন।”

ব্যাগের ভেতরে ছিল মেসির নিজস্ব ব্র্যান্ডের সোনালি রঙের একটি স্ট্যানলি থার্মাল ফ্লাস্ক, সেটির সঙ্গে মিলিয়ে একটি কাপ ও চামচ। পাশাপাশি ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ইয়ার্বা (মাতে) চা পাতার একটি প্যাকেট।

উপহারগুলো দেখাতে গিয়ে বোয়ার্স জানান, “মার্কোস আমাকে এগুলো নিরাপদে রাখতে বলেছিল। পরে মায়ামিতে গেলে যেন তাকে ফিরিয়ে দিই।”

আরও পড়ুন

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় হতাশাজনক ফলাফল, নতুন বিজ্ঞপ্তি বিসিবির

ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মেসির এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এটি শুধু একটি উপহার নয়, বরং বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা দলের পারস্পরিক বন্ধন, ঐক্য এবং দলীয় সংস্কৃতির প্রতীক হিসেবেও বিবেচিত হতে পারে।

প্রসঙ্গত, টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিকতা ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় মেসির দল। ম্যাচের ১০৬তম মিনিটে ফেররান তোরেসের একমাত্র গোলে শিরোপা জিতে নেয় স্পেন।

ভোরের আকাশ/সু.পা

আর্জেন্টিনা , লিওনেল মেসি

শেয়ার করুন: