শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে টাইগারদের সংগ্রহ ৪৭৬

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতোই। নিজের ঐতিহাসিক শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের অংশ হয়ে গেলেন টাইগার কিংবদন্তী মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের রেকর্ডগড়া সেঞ্চুরির পর ও লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬।

আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

দ্বিতীয় দিন শততম টেস্টে সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হন মুশফিকুর রহিম হাম্প্রেসের বলে। ফলে লিটনের সঙ্গে গড়া ১০৮ রানের জুটি ভেঙে যায়। ৩১০ রানে পতন হয় পঞ্চম উইকেটের।

তবে থেমে যাননি লিটন। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক। আউট হওয়ার আগে খেলেন ১২৮ রানের সুন্দর এক ইনিংস। মিরাজের সঙ্গেও হয় শতরান পার করা জুটি। ১৩৩ রানের জুটিতে মিরাজের অবদান ৪৭। ভুল থেকে শিক্ষা না নিয়ে মিরাজ উইকেট বিলিয়ে দিলে ভাঙে সেই জুটি গ্যাভিন হোয়ে।

এরপর হয় ছন্দপতন। ৪ বলের ব্যবধানে মিরাজ-লিটন দুজনই ফেরত যান সাজঘরে। হোয়েকে সুইপ করতে গিয়ে টপ এজে স্লিপে ক্যাচ দেন পল স্টার্লিংকে লিটন। ৮ চার ও ২ ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলেন তিনি। ৪৩৩ রানে ৭ উইকেট হারায় স্বাগতিউকরা।

উইকেটে দুই নতুন ব্যাটার আসেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। দুজনই বোলার হওয়ায়, খুববেশি আর আশা করার ছিল না। হোয়ের বলে ৪ রান করে বোল্ড হন তাইজুল।

এর আগে, প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। মুশফিকুর রহিম ৯৯ ও লিটন অপরাজিত ছিলেন ৪৭ রানে।

বুধবার সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান ও মাহমুদুল। সেই জুটি ভাঙেন অ্যান্ডি ম্যাকব্রাইন, সাদমানকে ব্যক্তিগত ৩৫ রানে বিদায় করে। মাহমুদুলকেও সাজঘরে ফেরান তিনি দলীয় ৮২ রানে। ৩৪ রান করেন তিনি।

অধিনায়ক শান্ত মাত্র ৮ রান করে কাটা পড়েন ম্যাকব্রাইনেরই বলে। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ার পর ৬৩ রান করা মুমিনুলকে ফিরিয়ে আবারও আঘাত হানেন ম্যাকব্রাইন।

২০২ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকরা দিনশেষে আর উইকেট হারায়নি।

ভোরের আকাশ/মো.আ.

সেঞ্চুরিটেস্ট সিরিজআয়ারল্যান্ডলিটন দাসমুশফিকুর রহিমবাংলাদেশ

শেয়ার করুন: