শিরোনাম
রাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তারাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তা

মিরপুরে টাইগারদের হতাশা, চার দিনেই টেস্ট জিতল ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে চার দিনেই বড় ব্যবধানে হারল বাংলাদেশ। মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্যে ঢাকা টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্টে হেরে বড় ধাক্কা খেল টাইগাররা।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২৭২ রান করতে পেরেছিল বাংলাদেশ। জবাবে নাঈম হাসানদের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানেই আটকে দেয় স্বাগতিকরা। এতে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়। নাঈম হাসানের সর্বোচ্চ ৫২ রানের ইনিংসে কোনোমতে ১৪২ রান করে বাংলাদেশ। তাতে ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।

স্বল্প পুঁজি নিয়েও বোলিংয়ে প্রতিপক্ষকে যেভাবে চাপে রাখার প্রয়োজন ছিল, তা করতে পারেনি বাংলাদেশ। ম্যাচে টিকে থাকতে দ্রুত উইকেট তুলে নেওয়ার বিকল্প ছিল না স্বাগতিকদের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের শতরানের বেশি উদ্বোধনী জুটিতে সেই পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। প্রথম উইকেটের পতনের আগেই ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের।

ক্যারিবীয় স্পিনাররা দুই ইনিংসেই দাপট দেখালেও বাংলাদেশের তাইজুল-মিরাজরা ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয় ইনিংসে প্রথম সাফল্য আসে পেসার শরিফুল ইসলামের হাত ধরে। ২১তম ওভারে তাঁর বলে জন ক্যাম্পবেলের লেগ স্টাম্প ভেঙে যায়। ১১২ রানে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি।

ম্যাচে বাংলাদেশের হার যখন প্রায় নিশ্চিত, তখন ক্যাম্পবেলকে ফিফটি করতে না দেওয়ার সাফল্যেই গ্যালারিতে কিছুটা আনন্দ ছড়িয়ে পড়ে। ৫৫ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৯ রান করে আউট হন তিনি। ততক্ষণে অবশ্য ব্র্যান্ডন কিং পঞ্চম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন। ৪৪ রানে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। ক্যাচটি ছুটে যাওয়ার পর বল সীমানা পার হয়। পরের বলেও চার মেরে ৬৮ বলে ফিফটি পূর্ণ করেন কিং।

ক্যাচ মিসের পর আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ অধিনায়ককে। কিছুক্ষণের জন্য ভারপ্রাপ্ত নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। ঢাকা টেস্টে চোটের ধাক্কাও সামলাতে হয়েছে স্বাগতিকদের। ম্যাচ শুরুর এক দিন আগে আঙুলে চোট পেয়ে ছিটকে যান মুশফিকুর রহিম। তৃতীয় দিনে মাথায় আঘাত পান আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। কনকাশন সাব নেওয়ায় দ্বিতীয় টেস্টেও তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ছাড়া চোট নিয়ে খেলছেন লিটন দাসও।

দুইশোর কম লক্ষ্য হলেও মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে আশা ছাড়েননি সমর্থকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে দর্শকের উপস্থিতিও বাড়ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের হতাশই করেন টাইগার ক্রিকেটাররা।

১১২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর মাত্র ৮ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তেজনারায়ণ চন্দরপলকে ১ রানে তাইজুল ইসলামের ক্যাচে পরিণত করেন পেসার হাসান মাহমুদ। তবে ততক্ষণে জয়ের জন্য ক্যারিবীয়দের সামনে কাজ প্রায় শেষ।

আরও পড়ুন

ফেনীর দুই কলেজে শূন্য পাস, গার্লস ক্যাডেটে সবাই কৃতকার্য, কমেছে জিপিএ-৫

কাভেম হজ নেমে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৬তম ওভারের প্রথম বলে জয়সূচক রান নেন কিং। ১১৫ বলে ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। হজ অপরাজিত ছিলেন ২৭ বলে ৩১ রানে। ৩৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ ৬ উইকেটে ৭৯ রান নিয়ে। ১৮ রানে অপরাজিত থেকে দিন শুরু করা নাঈম হাসান ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন। তাঁর ৫২ রানের ইনিংসে কোনোমতে ১৪২ রানে পৌঁছায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৫ নভেম্বর সিলেটে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: