শিরোনাম
রাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তারাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তা

ফেনীর দুই কলেজে শূন্য পাস, গার্লস ক্যাডেটে সবাই কৃতকার্য, কমেছে জিপিএ-৫

ফেনী জেলা প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনীতে এবারের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। অন্যদিকে, টানা চার বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড থাকলেও এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৬১ জন পরীক্ষার্থীর সবাই পাস করলেও জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফলসংক্রান্ত এসব তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগ ৬০ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন। এছাড়া মানবিক বিভাগ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন।

ক্যাডেট কলেজের গত চার বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিলেন। তার আগে ২০২৪ সালের ৫৫ জন, ২০২৩ সালে ৫৭ জন এবং ২০২২ সালে ৫৫ জন পরীক্ষার্থীর সবাই সর্বোচ্চ এই ফল অর্জন করেন। অর্থাৎ, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ছিল প্রতিষ্ঠানটির। এবার সেই ধারায় ছেদ পড়েছে।

এবার এইচএসসিতে ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় ফেনী জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠান দুটি হলো বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিকন মডেল কলেজ।

ফলাফলে দেখা গেছে, বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

আরও পড়ুন

খাদ্য নিরাপত্তা ও কৃষিপণ্য রপ্তানিতে ভূমিকা রাখবে গামা ইরেডিয়েশন সেন্টার: কৃষিমন্ত্রী

অন্যদিকে, বিকন মডেল কলেজ থেকে এবার সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের তিনজন, মানবিক বিভাগের তিনজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন।

বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডে পাসের হারে ফেনীর ওপরে রয়েছে শুধু কুমিল্লা জেলা। কুমিল্লায় পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১৫, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫, লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ এবং নোয়াখালীতে ৩৮ দশমিক ৯০ শতাংশ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: