শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।। সোমবার দেশটির সরকার ভারতের বিপক্ষে বয়কট করা ম্যাচ খেলার নির্দেশ দিয়েছেন।

এর ফলে বিশ্বকাপের সব জটিলতা দূর হয়েছে এবং টানা কয়েক দিনের অচলাবস্থার পর স্বস্তি ফিরে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য।

এই ইস্যুতে বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা পাকিস্তানের পদক্ষেপকে কঠোর সমালোচনা করেছেন। এএনআই-কে তিনি বলেন, পাকিস্তানের অবস্থান ছিল কেবল ‘নাটক’। ভারতের বিপক্ষে না খেলার ক্ষতি তারা বুঝতে পেরেছে এবং এ ধরনের আচরণ তাদের জন্য এখনই স্বাভাবিক হয়ে গেছে।

রাজকুমার বলেন, ‘এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, যেটা তারা সবসময় করে। বাংলাদেশকে তারা সমর্থন দিলো, তারপর তাদেরকে একপাশে সরিয়ে রাখল। এখন তারা বুঝতে পারল ভারতের বিপক্ষে না খেললে কতটা ক্ষতি হতে পারে। এই ধরনের ব্যাপার তো পাকিস্তানের কাছে প্রত্যাশিত।’ সোমবার পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে মাঠে নামার অনুমতি দিয়েছে। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে লাহোরে বৈঠকের ফলাফল সম্পর্কে পিসিবি প্রধান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ জানিয়ে তাদের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে নেওয়ার অনুরোধ আইসিসি করেছিল। কিন্তু তা নাকচ করে দিয়ে তাদেরকে টুর্নামেন্টকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

এই চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে আলোচনা চালিয়ে যান। আইসিসি ও অন্য দেশের সঙ্গে আলাপের পর পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে তাদের ক্রিকেট দলকে মাঠে নামার অনুমতি দিয়েছে।

ভোরের আকাশ/এনএস

ভারতীয় ক্রিকেটপাকিস্তান ক্রিকেটটি-টোয়েন্টি বিশ্বকাপআইসিসি

শেয়ার করুন: