শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক কামিন্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হারের পর ক্রিকেট বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ শান্ত-হাসানদের জয়কে ‘অঘটন’ হিসেবে দেখলেও ম্যাচের বেশিরভাগ সেশনেই বাংলাদেশের দাপট ছিল স্পষ্ট। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও স্বীকার করেছেন, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেই জয় পেয়েছে।

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে নিজেদের পারফরম্যান্সের মূল্যায়ন করেন কামিন্স। তিনি বলেন, ‘যদি খুব ভালো খেলেও হেরে যান, তখন হয়তো অনেক কিছু চিন্তা করবেন। তবে আমার মনে হয়, আমরা নিজেদের সেরা খেলাটার ধারেকাছেও ছিলাম না। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং জয়টা ডিজার্ভ করে।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক আরও বলেন, ‘আমরা নিজেদের আগে ভালো খেলার ঘটনাগুলো মনে করছি। এই সিরিজের প্রস্তুতি অনেক ভালো ছিল। সবাই ভালো ছন্দে ছিল। সেটাই এখন ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফল আনতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হার অবশ্য নতুন কোনো ঘটনা নয়। ২০১৭ সালে নিজেদের মাঠেও বাংলাদেশের কাছে টেস্টে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে কামিন্স বলেন, ‘২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল। এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে।’

অজি অধিনায়ক আরও বলেন, ‘তবে আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই এটা আদর্শ ফল নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জিততে।’

আরও পড়ুন

ভিসা মিললেও বাতিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের থাইল্যান্ড সফর

এদিকে ম্যাকাইয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। নতুন এই ভেন্যুতে ভবিষ্যতে আরও ম্যাচ আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন কামিন্স।

তিনি বলেন, ‘শিডিউলে নতুন ম্যাচ রাখা কঠিন। তবে অবশ্যই আমি এখানে আসতে চাইব। এখানকার সুযোগ-সুবিধা, অনুশীলনের সুযোগ এবং ট্রেনিং—সবকিছুই দারুণ ছিল। আমার মনে হয়, শহরের বাইরের যারা ক্রিকেট পছন্দ করেন, তারা এখানে আসতে পারেন।’

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট

শেয়ার করুন: