শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

শমিতের অভিষেক, শুরুর একাদশে নেই জামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শমিতের অভিষেক, শুরুর একাদশে নেই জামাল
শমিতের অভিষেক, শুরুর একাদশে নেই জামাল

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে শমিত সোমের। কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার শুরুর একাদশে থাকলেও জায়গা হারিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও একাদশ কিংবা বদলি হিসেবে খেলতে দেখা যায়নি জামালকে।

গত ৪ জুন ভুটানের বিপক্ষে খেলা ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচের শুরুর একাদশে এসেছে আরো দুই পরিবর্তন। আগের ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল রানার জায়গায় এসেছেন মোহাম্মদ হৃদয়। আর লেফট ব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: