শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে একই পরিকল্পনায় খেলার পরামর্শ ডোনাল্ডের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রয়ের চিন্তা করে বাংলাদেশ যেন রক্ষণাত্মক না হয়ে পড়ে, সে বিষয়ে সতর্ক করেছেন জাতীয় দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ডারউইনে প্রথম টেস্টে যে কৌশল অনুসরণ করে বাংলাদেশ জয় পেয়েছে, দ্বিতীয় ম্যাচেও একই পরিকল্পনায় অটুট থাকার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেসার।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।২০২৩ সালে দায়িত্ব ছাড়ার আগে প্রায় দুই বছর বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা ডোনাল্ড মনে করেন, সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে।

দক্ষিণ আফ্রিকা থেকে অডিও বার্তায় এএফপিকে ৫৯ বছর বয়সী ডোনাল্ড বলেন, ‘বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করতে অস্ট্রেলিয়া তাদের সব অস্ত্র নিয়ে মাঠে নামবে।’

তবে অস্ট্রেলিয়ার সম্ভাব্য পাল্টা আক্রমণ নিয়ে অতিরিক্ত সতর্ক হয়ে রক্ষণাত্মক মানসিকতায় চলে যাওয়া বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে বলে মনে করেন তিনি। ডোনাল্ডের মতে, দুই ম্যাচের সিরিজে একটি জয়ই বাংলাদেশকে এগিয়ে রাখলেও শুধু ড্র নিশ্চিত করার চিন্তা করা উচিত হবে না।

তিনি বলেন, ‘দুই ম্যাচের সিরিজে সহজেই বলা যায়, আসলে কিছুই হয়নি; আমরা সিরিজ হারতে পারি না। এরপর রক্ষণাত্মক হয়ে ভাবা যায়, যদি ম্যাচটা ড্র করতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। তবে এমনটা করা ঠিক হবে না।’

ডোনাল্ডের পরামর্শ, ডারউইনে যে ‘একই পরিকল্পনা’ নিয়ে বাংলাদেশ খেলেছে, দ্বিতীয় টেস্টেও সেই পরিকল্পনার ওপর আস্থা রাখতে হবে। প্রথম টেস্টে বাংলাদেশের মানসিক দৃঢ়তারও প্রশংসা করেছেন তিনি।

প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারানোকে বিশেষভাবে উল্লেখ করে ডোনাল্ড বলেন, ‘আগের ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর সত্যি বলতে কিছুটা ধাক্কা লাগতেই পারে। কিন্তু এরপর তাদের প্রতিক্রিয়াটা ছিল অসাধারণ।’

বাংলাদেশের বর্তমান পেস বোলিং আক্রমণেরও প্রশংসা করেছেন সাবেক এই কোচ। বিশেষ করে হাসান মাহমুদের পারফরম্যান্সে মুগ্ধ ডোনাল্ড। তার মতে, হাসান বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং বল নিয়ন্ত্রণের পাশাপাশি দুই দিকেই সুইং করানোর অসাধারণ দক্ষতা রয়েছে তার।

ডোনাল্ড বলেন, ‘তারা আধিপত্য বিস্তার করে বোলিং করেছে। হাসান এখন অবিশ্বাস্য ফর্মে আছে। তার জন্য আমি খুবই খুশি।’

হাসানকে প্রথম দেখার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ‘কয়েক বছর আগে নেটে যখন প্রথম তাকে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল, এই ছেলেটির দক্ষতা আছে। তার নিয়ন্ত্রণ অসাধারণ; বলকে একেবারে নির্দিষ্ট জায়গায় ফেলতে পারে এবং দুই দিকেই সুইং করাতে পারে।’

আরও পড়ুন

চাকরিচ্যুত ১৫২২ পুলিশের পুনর্বহাল না হলে আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

ডারউইনে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স দলের পেস বোলিং আক্রমণের গভীরতারও প্রমাণ দিয়েছে বলে মনে করেন ডোনাল্ড। চোটের কারণে নাহিদ রানা না থাকলেও বাংলাদেশ শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে পেরেছে—এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।

ইবাদত হোসেনের পারফরম্যান্সের উদাহরণ টেনে ডোনাল্ড বলেন, ‘একটি বোলিং আক্রমণের গভীরতা কতটা কার্যকর, তা বোঝা যায় যখন নাহিদ রানা না থাকলে ইবাদত হোসেনের মতো একজন এসে তার কাজটা করে দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘এটা একটি বোলিং আক্রমণের গভীরতা সম্পর্কে অনেক কিছু বলে। এটা দেখতে ভালো লাগছে, বাংলাদেশ তাদের বোলিং লাইনআপে গভীরতা তৈরি করছে।’

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট

শেয়ার করুন: