শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবার ইতি টানতে পারেন দীর্ঘ ২৫ বছরের বর্ণিল ফুটবল ক্যারিয়ারে। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ‘সম্ভবত’ এ বছরই হবে তার পেশাদার ফুটবলের শেষ বছর। খবরটি প্রকাশ করেছে যুক্তরাজ্য (ব্রিটেন) ভিত্তিক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান।

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।’

ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৫০টির বেশি গোল করেছেন রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এই তারকা এর আগে এক-দুই বছরের মধ্যে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন।

ফুটবল ছাড়ার পরের জীবন নিয়েও পরিকল্পনা রয়েছে বলে জানান রোনালদো। ভ্রমণ ও প্যাডেল টেনিসসহ বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই বিভিন্ন কাজে সময় দিতে হবে।

আরও পড়ুন

সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা আজ

সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে পর্তুগালের কাসকাইস শহরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন রোনালদো। ২৫ বছরের ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত যা অর্জন করেছেন, তা উপভোগ করতে চান।

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। এ বছরের বিশ্বকাপে পর্তুগালের হয়ে শেষ ষোলোতে খেলার পর নতুন সৌদি প্রো লিগ মৌসুমে আল-নাসরের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার।

ভোরের আকাশ/জেআ

ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগাল

শেয়ার করুন: