শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের কোচ থাকছেন দে লা ফুয়েন্তে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পথে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকা এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার পরিকল্পনা করেছে ফেডারেশন। ওই বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হবে স্পেন; পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে তারা।

বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ের পরই দে লা ফুয়েন্তের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে আলোচনা শুরু করে আরএফইএফ। ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তনের পর তার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করা হয়েছিল। এবার সেই চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক কামিন্স

আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান জানিয়েছেন, জাতীয় দলের বিভিন্ন পর্যায়ে দে লা ফুয়েন্তের অবদান, নেতৃত্ব, বিনয় ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা হচ্ছে।

ফেডারেশনের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের মঞ্চে নিজেদের দেশে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন দে লা ফুয়েন্তে। তার অধীনে স্পেনের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই এখন ফেডারেশনের অন্যতম লক্ষ্য।

ভোরের আকাশ/সু.পাদে লা ফুয়েন্তে

স্পেন কোচস্পেন কোচ, দে লা ফুয়েন্তে

শেয়ার করুন: