শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

আত্মহত্যার চিন্তা এসেছিল ওয়েইন রুনির মনেও!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে তখন সাফল্যের চূড়ায়, ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের শুরু। কিন্তু বাইরে থেকে দেখা সেই সুখের জীবনের আড়ালে ভয়াবহ মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনি। এমনকি জীবনের কঠিন সময়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই অধিনায়ক।

বর্তমানে ৪১ বছর বয়সী রুনি সম্প্রতি নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, সদ্য বিবাহিত হওয়া এবং প্রথম সন্তান কাইয়ের বাবা হওয়ার পরও মানসিকভাবে ভালো ছিলেন না তিনি।

২০০৮ সালে কোলিনকে বিয়ে করেন রুনি। পরের বছর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান। সে সময় স্যার অ্যালেক্স ফার্গুসির অধীনে দুর্দান্ত সময় পার করছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দলটি একের পর এক প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছিল।

কিন্তু মাঠের বাইরের জীবন সামলাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন রুনি। এমনকি বাড়িতে টানা দুই দিন পর্যন্ত মদ্যপান করার কথাও জানিয়েছেন তিনি। ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট উইথ গ্যাবি লোগান’ পডকাস্টে নিজের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক এই স্ট্রাইকার।

রুনি বলেন, ‘এখন পেছনে ফিরে তাকালে বলতে পারি, আমি স্বার্থপর ছিলাম। কিন্তু আমি জানতাম, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, যা সামাল দিতে সত্যিই হিমশিম খাচ্ছিলাম। এরপর চাইনি কাই আমাকে ওই অবস্থায় দেখুক। এ কারণেও নিজেকে আড়ালে রাখতাম।’

নিজের মানসিক সংকটের ভয়াবহতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘একসময় এমন পর্যায়ে পৌঁছেছিলাম, যখন আত্মহত্যার কথা ভাবছিলাম। কারও সঙ্গে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষের মুখোমুখি হতে চাইতাম না। দোকানেও যেতে ইচ্ছা করত না। ফুটবল মাঠে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু মাঠের বাইরের সবকিছু সামলাতে সত্যিই খুব কষ্ট হতো।’

ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রুনি ক্লাবটির হয়ে ২৫৩টি গোল করেছেন। তবে এত সাফল্যের মধ্যেও মানসিক সংকট তাঁকে ছাড়েনি। ক্যারিয়ারের সেরা সময়েই এসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি।

রুনি বলেন, ‘আপনি নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। তাই সেটি আড়াল করার চেষ্টা করেন। আমি যে অবস্থায় ছিলাম, তা বুঝতে পারলেও সেটি স্বীকার করা কঠিন ছিল। কারণ, এমন কিছু করলে নিজেকে ছোট মনে হয়। আমার কী সমস্যা হচ্ছে, তা বোঝার জন্য একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলছিলাম। কারণ, এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, তখন সম্ভবত ক্যারিয়ারের সেরা সময়ে ছিলাম। সদ্য আমার ছেলে হয়েছে, বিয়ে করেছি। জীবনের সবচেয়ে সুখের সময় হওয়ার কথা ছিল সেটি, কিন্তু তা ছিল না। নিজের স্বার্থপর আচরণের কারণে সেটিই সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড দীর্ঘদিন নিজের দখলে রেখেছিলেন রুনি। পরে তাঁকে ছাড়িয়ে যান হ্যারি কেইন। তবে কঠিন সেই সময় কাটিয়ে উঠতে স্ত্রী কোলিনের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

রুনি বলেন, ‘কোলিন আমাকে অনেক সাহায্য করেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সে চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারত। কিন্তু সে আমার পাশে থেকেছে এবং এই কঠিন সময় পার হতে সাহায্য করেছে।’

২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এভারটন, ডিসি ইউনাইটেড ও ডার্বি কাউন্টির হয়ে খেলেছেন রুনি। এরপর কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। সর্বশেষ ইংলিশ ক্লাব প্লাইমাউথের দায়িত্বে ছিলেন এই সাবেক তারকা। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি ঘটে তাঁর।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: