শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিল জাতীয় দলে খেলছেন দুই বাংলাদেশি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাজিল জাতীয় দলে খেলছেন দুই বাংলাদেশি
ব্রাজিল জাতীয় দলে খেলছেন দুই বাংলাদেশি

ফুটবলের দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ব্রাজিল, খেলাধুলার অন্য শাখায়ও এখন বাংলাদেশিদের জন্য আলোড়ন সৃষ্টি করেছে। দেশের ক্রিকেট দলেও খেলার সুযোগ পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার— কাওসার খান ও আতিকুর রহমান তরুণ।

ব্রাজিল জাতীয় ক্রিকেট দল দেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করে এবং দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। ২০০২ সালে দলটি আইসিসির অ্যাফিলিয়েট সদস্য হিসেবে স্বীকৃতি পায় এবং ২০১৭ সালে সহযোগী সদস্যের মর্যাদা পায়।

২০০৯ সালের আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ ডিভিশন থ্রি টুর্নামেন্টে ব্রাজিল দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সব ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলে। এ জয়ের সুবাদে ২০১০ সালে তারা ডিভিশন টু-তে খেলার সুযোগ পায়।

কাওসার খান বলেন, “আল্লাহর রহমতে ব্রাজিল জাতীয় দলে খেলা আমার জন্য এক স্বপ্নের বাস্তবায়ন। বাংলাদেশে থাকতে শুধু ক্রিকেট খেলার স্বপ্ন দেখতাম। ব্রাজিলে এসে সেই স্বপ্ন পূরণ হলো।” তিনি আরও জানান, দলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য অনেকবার ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

ব্রাজিল জাতীয় দলে খেলা এই দুই তরুণ আগামী ম্যাচগুলোতে দলকে সর্বোচ্চ সমর্থন দিতে প্রস্তুত। কাওসার ও আতিকুর লক্ষ্য অর্জনের সঙ্গে সঙ্গে দেশটির জার্সিতে নিজেদের সেরাটা প্রদর্শন করা।

বাংলাদেশিদের জন্য এটি নতুন গৌরবের মুহূর্ত, যেখানে ফুটবলের দেশ ব্রাজিলে ক্রিকেটেও তাদের পদচিহ্ন দেখা যাচ্ছে।

ভোরের আকাশ//হ.র

ব্রাজিল

শেয়ার করুন: