শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে হারের পর দ্বিতীয় টেস্টের দলে বড় পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। কলম্বোয় রোববার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন দুই নতুন মুখ কামিল মিশারা ও সাহান আরাচিগে। প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন দিনেশ চান্ডিমাল। এ ছাড়া ১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার নিশান মাদুশকা, স্পিন-বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।

সাদা বলের ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছেন কামিল মিশারা। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ৪১১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে মেজর লিগ টি-টোয়েন্টিতে ননডেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের হয়ে ৭২ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।

লাল বলের ক্রিকেটে মিশারাকে সর্বশেষ দেখা গেছে এপ্রিলে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ে বড় অবদান রাখেন তিনি। খেলেন ১৭৪ বলে ১৬৮ রানের দুর্দান্ত ইনিংস।

প্রথম টেস্টে ভারতের বাঁহাতি স্পিনার মানব সুথার ও রবীন্দ্র জাদেজা শ্রীলঙ্কার ব্যাটিংয়ে বেশ চাপ তৈরি করেছিলেন। দ্বিতীয় টেস্টে বাঁহাতি ব্যাটার মিশারাকে দলে নেওয়ার পেছনে সেই স্পিনের মোকাবিলার ভাবনাও কাজ করছে বলে মনে করা হচ্ছে। লাহিরু উদারার সঙ্গে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে তাকে।

দ্বিতীয় নতুন মুখ সাহান আরাচিগে একজন ব্যাটিং অলরাউন্ডার। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে ১০ ইনিংসে ২৪০ রান করেছেন তিনি। মেজর লিগ টি-টোয়েন্টিতে ননডেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের হয়ে ২৭ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার।

অফব্রেক বোলিংয়েও কার্যকর আরাচিগে। ৮৫টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ৬৩ উইকেট। ব্যাট হাতে এসব ম্যাচে ৩৭.৯৫ গড়ে করেছেন ৪ হাজার ৩৬৫ রান।

আরও পড়ুন

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের কোচ থাকছেন দে লা ফুয়েন্তে

এপ্রিলেই লাল বলের ক্রিকেটে সর্বশেষ খেলেছেন আরাচিগে। ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে ২০৭ বলে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দিনেশ চান্ডিমালের জায়গায় দলে নেওয়া আরাচিগে পাসিন্দু সুরিয়াবান্দারার সঙ্গে একই ধরনের ভূমিকা পালন করতে পারেন। প্রথম টেস্টেই কনকাশন সাব হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের স্কোয়াড
লাহিরু উদারা, কামিল মিশারা, পাসিন্দু সুরিয়াবান্দারা, কামিন্দু মেন্ডিস (সহঅধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), সাহান আরাচিগে, সোনাল দিনুশা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), কেশারা নুবান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্ডো ও বিশ্ব ফার্নান্ডো।

ভোরের আকাশ/সু.পা

ভারত-শ্রীলঙ্কা টেস্ট

শেয়ার করুন: