শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শান্তর বিদায় ধসে পড়ল টাইগার ব্যাটিং লাইন, পাকিস্তানের লক্ষ ২৬৮ রান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের পঞ্চম দিন সকালে একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। তখনো একপ্রান্তে আগলে রাখছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৬৮ তম ওভারে নোমান আলীর প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হলেন। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। আরেকটা সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ১৫০ বলে ৮৭ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

শান্তর বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইন। যদিও মিরপুর টেস্ট বাঁচাতে বড় লিডের বিকল্প নেই, তবুও তাসকিন আহমেদের বিদায়ের পর ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড ২৬৭ রানের। আবহাওয়া অনুকূলে থাকলে জয়ের জন্য পাকিস্তান গোটা দুইটি সেশন ব্যাটিংয়ের সুযোগ পাবে।

আরও পড়ুন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প

গতকাল চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ছিল ১৭৯ রানের। শান্ত ও মুশফিক জুটি আজ দিনের খেলা শুরু করেন। দিনের তৃতীয় ওভারেই তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরেছেন মুশফিক। মাত্র ২২ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটার। মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটনও। শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১ রান। শেষ ভরসা শান্তও বিদায় নেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে। চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসেও তিনি ম্যাজিক ফিগার ছোঁয়ার কাছাকাছি ছিলেন। কিন্তু ১৩ রানের হতাশা নিয়ে ফিরতে হলো বাঁ-হাতি এই ব্যাটারকে। একইসঙ্গে একটি বিশ্বরেকর্ড গড়ার কাছাকাছি থাকলেও শান্ত’র সেই অপেক্ষাটা দীর্ঘায়িত হলো।

পাকিস্তানি ব্যাটার সালমান আগা চতুর্থ দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে বলছিলেন, ‘যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য লড়বো।’ শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের প্রত্যাশার আশেপাশেই থামল।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শেয়ার করুন: