শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তীব্র দাবদাহে পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে দর্শকদের স্বাস্থ্য সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ বত্রিশে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে দর্শকদের জন্য তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করেছে কানাডার আবহাওয়া বিভাগ। তীব্র গরমের কারণে সবাইকে পর্যাপ্ত পানি পান এবং মদ্যপান যতটা সম্ভব সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টায় টরন্টোতে মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

টরন্টোর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মিশেল মুর্তি বলেন, “তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে সারাদিন পর্যাপ্ত পানি পান করুন। অ্যালকোহল শরীরকে দ্রুত পানিশূন্য করে, তাই মদ্যপান যতটা সম্ভব সীমিত রাখুন।”

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, আর্দ্রতার কারণে বৃহস্পতিবার টরন্টোতে অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। একই সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে, যার কারণে কিছু স্থানে খেলা দেখার আয়োজন ব্যাহত হতে পারে।

কানাডার আবহাওয়া বিভাগও জানিয়েছে, ম্যাচের দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। পাশাপাশি বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।

এবারের বিশ্বকাপে টরন্টো স্টেডিয়ামে এটিই শেষ ম্যাচ। বিশ্বকাপ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা ও ফ্যান জোন তৈরি করা হয়েছে।

সম্প্রতি বন্যা ও তীব্র তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার মুখোমুখি হচ্ছে কানাডা। এর মধ্যেই জাতীয় দিবস উদযাপন করেছে দেশটি।

মঙ্গলবার টরন্টোর ন্যাথান ফিলিপস স্কয়ারে খেলা দেখতে আসা অনেক সমর্থককে শহর কর্তৃপক্ষের স্থাপন করা কৃত্রিম মিস্টিং স্টেশনের নিচে শরীর ঠান্ডা করতে দেখা যায়।

আরও পড়ুন

বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনে বেলজিয়ামের নতুন রেকর্ড

স্থানীয় বাসিন্দা মেগান রেনি বলেন, “আমি খেলা দেখতে এসেছি। বাইরে এত গরম যে খেলোয়াড়রা কীভাবে খেলছে, সেটাই ভাবছি। মনে হচ্ছে, আগেভাগেই চলে যেতে হবে।”

কলম্বিয়া থেকে আসা পর্যটক লরা আলবারেসও বলেন, “সৌভাগ্যবশত এখানে পান করার পানি আছে। এখন খুব গরম, তাই হোটেলে গিয়ে বিশ্রাম নিতে চাই। পরে আবার বাইরে বের হতে পারি।”

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: