শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সিরিজে ক্রিকেটারদের জন্য চেরি গাড়ির ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দেশি ক্রিকেটারদের জন্য বড় ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশি ক্রিকেটারদের উৎসাহ দিতে আগে বাইক উপহারের যে রীতি চালু হয়েছিল, এবার তা আরও বড় আকারে পরিবর্তন করা হয়েছে।

বাইকের পরিবর্তে এবার সেরা পারফর্মারকে দেওয়া হবে বিলাসবহুল চেরি গাড়ি। এ বিষয়ে মঙ্গলবার (১২ মে) মিরপুরে বিসিবি এবং চেরি কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটারকে এই গাড়ি উপহার দেওয়া হবে।

তিনি বলেন, “সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটি গাড়ি দেবে চেরি।”

চেরির মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, গত দেড়-দুই বছরে বিসিবির ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এখন তা থেকে বেরিয়ে এসে নতুন স্পন্সর যুক্ত হচ্ছে, যা ক্রিকেটের জন্য ভালো দিক।

তামিম আরও বলেন, আগের সিরিজগুলোতেও বাইক কোম্পানিগুলো পুরস্কার দিয়েছে এবং এটি ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। অতীতে এমন পুরস্কারের উদাহরণ টেনে তিনি জানান, প্রায় দুই দশক আগে প্রথম টেস্ট জয়ের পরও এমন একটি পুরস্কার দেওয়া হয়েছিল, যা পেয়েছিলেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

আরও পড়ুন

ইতিহাস গড়া হলো না শান্তর

স্পন্সরদের আগ্রহ বৃদ্ধি প্রসঙ্গে তামিম বলেন, এটি ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাফল্য।

তিনি বলেন, “আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বের অংশ হিসেবেই স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করা। আমি সেটা করেছি, আর তারা ইতিবাচক সাড়া দিয়েছে। এটা ব্যক্তির নয়, বোর্ডের অর্জন। সবচেয়ে বড় বিষয় হলো বোর্ড, এরপর ব্যক্তি।”

ভোরের আকাশ/সু.পা

বিসিবি

শেয়ার করুন: