শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুশফিকের ঐতিহাসিক ১০০তম টেস্ট, ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দাপুটে জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ।  বুধবার (১৯ নভেম্বর) ম্যাচ দিয়ে দেশের ক্রিকেট অনন্য এক পাতায় পা রাখছে। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। তার এই মাইলফলক ম্যাচে টস জিতে স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। এদিন একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের পরিবর্তে এবাদত হোসেন সাড়ে ৪ মাস এবং সৈয়দ খালেদ আহমেদ প্রায় ৭ মাস পর একাদশে ঢুকলেন।

২০০৫ সালে অভিষেকের পর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামলেন মুশফিক। ফলে ম্যাচটিতে স্বাভাবিকভাবেই কেন্দ্রবিন্দুতে থাকবেন সাদা পোশাকে দেশের সর্বোচ্চ এই রানসংগ্রাহক। বাংলাদেশও চাইবে তার বিশেষ এই ম্যাচ জিতে আইরিশদের প্রথম কোনো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রাইন, স্টিফেন দোহেনি, জর্ডান নিল, ম্যাথু হামপ্রিস ও গ্যাভিন হোয়ে।

ভোরের আকাশ/তা.কা

 

 

টেস্ট ক্রিকেটেমুশফিকুর রহিমবাংলাদেশ ক্রিকেটআয়ারল্যান্ড ক্রিকেট

শেয়ার করুন: