শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হামজা-সামিত-জায়ানদের নিয়ে সান মারিনোতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে প্রস্তুতি শুরু করেছে। সর্বশেষ মঙ্গলবার (২ জুন) রাতে হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেন। ফলে এখন পুরো দলই সান মারিনোতে অবস্থান করছে।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে গত সোমবার জামাল ভূঁইয়ার নেতৃত্বে দলটি সান মারিনোতে পৌঁছায়। একই দিনে জাতীয় দলের সঙ্গে যোগ দেন সামিত সোম। পরে ভোররাতে দলে যুক্ত হন জায়ান আহমেদ, যিনি বিকেলের অনুশীলনেও অংশ নেন।

দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার ভ্রমণ শেষে পৌঁছানোর দিন খেলোয়াড়রা রিকভারি সেশন করেন। পরদিন থেকে শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন। দলের ম্যানেজার আমের খান জানান, “গতকাল আমাদের অনুশীলনের সময় ছিল ঠান্ডা আবহাওয়া। আজ প্রচণ্ড গরম—একেবারে বাংলাদেশের মতো। দুই দিন একেবারে ভিন্ন আবহাওয়ার অভিজ্ঞতা হচ্ছে।”

সান মারিনো বাংলাদেশের সময়ের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রায় দেড় ঘণ্টার অনুশীলন শেষে ফুটবলাররা ম্যাচ প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায়।

আরও পড়ুন

নারী ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি বলেন, “ঢাকা থেকে ছয় ঘণ্টার যাত্রা শেষে আমরা আফ্রিকায় যাই, এরপর সেখানে ছয় ঘণ্টা অপেক্ষা করে ইতালির ফ্লাইট নেই। ইতালিতে পৌঁছে আরও কয়েক ঘণ্টার ভ্রমণ শেষে সান মারিনোতে আসি। খেলোয়াড়রা ইউরোপের মাটিতে খেলার জন্য খুবই উচ্ছ্বসিত। যদিও প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে, তারা ইতালি, জার্মানি ও স্পেনের মতো শক্তিশালী দলের সঙ্গেও খেলে। এটি আমাদের জন্য কঠিন ম্যাচ হবে, তবে আমরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।”

ফাহমিদুল ইসলাম ইতালিতে বসবাস করেন। সান মারিনো ইতালির ভেতরে একটি স্বাধীন ক্ষুদ্র দেশ হওয়ায় এখানকার পরিবেশ তার পরিচিত। তিনি বলেন, “এটি আমার পরিচিত পরিবেশ। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগ করে নিতে। আমরা সবাই ইউরোপে ম্যাচ খেলার জন্য খুবই উচ্ছ্বসিত এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

শেয়ার করুন: