শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিশোধের জয় দিয়ে সুপার ফোরে দারুণ শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতিশোধের জয় দিয়ে সুপার ফোরে দারুণ শুরু বাংলাদেশের
প্রতিশোধের জয় দিয়ে সুপার ফোরে দারুণ শুরু বাংলাদেশের

দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের যাত্রা দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিতে লিটন দাসের দল শ্রীলঙ্কাকে হারাল ৪ উইকেটে।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলেই ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে আউট হলে চাপ তৈরি হয়। তবে সেই চাপ সামলে নেন লিটন দাস ও সাইফ হাসান।

দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দুজন। এসময় ব্যক্তিগত ২৩ রানে আউট হওয়ার আগে নতুন এক রেকর্ড গড়েন লিটন। তিনি হয়ে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক (২৫৫৬), পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে (২৫৫১)।

এরপর দায়িত্ব নেন সাইফ ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে গড়েন ৫৪ রানের জুটি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে সাইফ ৬১ রানে আউট হওয়ার আগে দলকে জয়ের পথে এগিয়ে দেন। ৪ ছক্কা ও ২ চারে সাজানো ছিল তার ইনিংস।

হৃদয়ও খেলেন ঝলমলে ইনিংস। ৫৮ রানের দারুণ ব্যাটিংয়ে ৪ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। তবে জয়ের জন্য যখন মাত্র ১০ রান প্রয়োজন, তখন এলবিডব্লিউ হয়ে ফিরে যান দুষ্মন্ত চামিরার শিকার হয়ে।

শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। জাকের আলি অনিক প্রথম বলেই চার মেরে ম্যাচ সমতায় আনলেও শেষ কয়েক বলে পড়ে যায় নাটকীয়তা। টানা দুই উইকেট হারালেও শেষ পর্যন্ত নাসুম আহমেদের শান্ত এক রানেই নিশ্চিত হয় জয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ তোলে ৭ উইকেটে ১৬৮ রান। ইনিংসের শেষদিকে দারুণ ব্যাটিং করেন অধিনায়ক দাসুন শানাকা। ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ঝড়ো ইনিংসে ছিল ৬ ছক্কা ও ৩ চার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

প্রতিশোধের এই জয় দিয়েই এশিয়া কাপ সুপার ফোরে দারুণ সূচনা করল বাংলাদেশ।

ভোরের আকাশ // হ.র

এশিয়া কাপ ক্রিকেট

শেয়ার করুন: