শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এইচপির ব্যাটিং কোচ ইমরুল

অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হান্নান সরকার, মেন্টর মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফ ও সাপোর্ট টিম নতুনভাবে সাজানো হচ্ছে। এরই অংশ হিসেবে দলের মেন্টর (পরামর্শক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক জাতীয় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

এ ছাড়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকারকে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

যুব দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সেলিম। পেস বোলিং কোচ হিসেবে থাকছেন ডলার মাহমুদ এবং স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আরশাদ খান। নতুন ট্রেনার হিসেবে যুক্ত হয়েছেন মোরশেদ সিজার।

আরও পড়ুন

ফ্রান্স-ইরাক ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে এমবাপে

তবে মাহমুদউল্লাহর দায়িত্ব শুধু অনূর্ধ্ব-১৯ দলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। বিসিবির ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের মেন্টর হিসেবেও তিনি ভূমিকা পালন করবেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গেও তাকে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

এদিকে সাবেক জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েসকেও অস্ট্রেলিয়া সফরের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করেছে বিসিবি। তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: