বিশ্বব্যাপী সাফ চ্যাম্পিয়নশিপ স্ট্রিম করবে শুধুমাত্র বঙ্গ

বঙ্গ বাংলাদেশের অন্যতম বৃহৎ ওটিটি প্ল্যাটফর্ম, আসন্ন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারের লক্ষ্যে স্পোর্টস মার্কেটিং এজেন্সি টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে দেশে ও দেশের বাইরে ছড়িয়ে থাকা ফুটবল সমর্থকরা সহজেই অনলাইনে Tecno SAFF টুর্নামেন্টের সব খেলা উপভোগ করতে পারবেন।
আজ ২৭শে অক্টোবর, ২০২৬ ঢাকার বনানীতে অবস্থিত সাফ-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। বঙ্গর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বঙ্গ এর চিফ অফ বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মামুন আতিক এবং হেড অফ কন্টেন্ট মোহাম্মদ হায়দার আলী।
এই চুক্তির আওতায় বঙ্গ, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সারাবিশ্বে (ভারত ও পাকিস্তান ব্যতীত) লাইভ স্ট্রিম করবে। ফলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের বিপক্ষে লাল-সবুজের দলের লড়াই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সরাসরি দেখা যাবে।
অংশীদারিত্ব প্রসঙ্গে বঙ্গ-এর চিফ অফ বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মামুন আতিক বলেন:
"আমাদের দেশের মানুষের কাছে ফুটবল মানেই আলাদা একটা আবেগ। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিটি ফুটবলপ্রেমী মানুষের কাছে সাফ চ্যাম্পিয়নশিপের এই উন্মাদনা সরাসরি পৌঁছে দিতেই আমরা টিএসএ-এর সাথে হাত মিলিয়েছি। আমাদের মূল লক্ষ্য—আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, প্রিয় দলের কোনো খেলা যেন আপনাকে মিস করতে না হয়।"
সম্প্রচার পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বঙ্গ-এর হেড অব কন্টেন্ট মোহাম্মদ হায়দার আলী জানান, "সাফ টুর্নামেন্ট নিয়ে প্রতিবারই ভক্তদের মাঝে দারুণ আগ্রহ থাকে। তাই আমাদের প্ল্যাটফর্মে এবার পুরো সাফের অভিজ্ঞতাটা তুলে ধরতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। দর্শকদের জন্য আমরা এমন ব্যবস্থা করেছি, যাতে তারা যেকোনো স্মার্ট ডিভাইসে একদম নিখুঁত এইচডি কোয়ালিটিতে কোনো ঝামেলা ছাড়াই প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন।"
খেলার এই উৎসব উদযাপনে বঙ্গ দর্শকদের জন্য নিয়ে এসেছে বিশেষ 'আর্লি বার্ড' প্রাইস অফার। ফুটবলপ্রেমীরা সীমিত সময়ের জন্য মাত্র ৪৯ টাকায় পুরো সিজন পাস কিনে পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।
দর্শকরা Bongo-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে নিজেদের পছন্দের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে সহজেই সিজন পাস কিনতে পারবেন। অ্যান্ডয়েড, আইফোন, অ্যান্ডয়েড টিভি এবং জনপ্রিয় স্মার্ট টিভি প্ল্যাটফর্মগুলোতে সরাসরি বঙ্গ অ্যাপ ব্যবহার করে খেলা দেখা যাবে।
ভোরের আকাশ/এনএস