শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচ নিয়োগে মন্ত্রণালয়ের সহায়তার ওপর নির্ভর করছে বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তুরস্কের কোনিয়া থেকে আজ ভোরে ঢাকায় ফিরেছেন। দীর্ঘ ভ্রমণের পর কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই তিনি ময়মনসিংহে ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রকল্পের কাজে অংশ নিতে রওনা হন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল-এর সঙ্গে জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগে আজ বৈঠকের কথা থাকলেও প্রতিমন্ত্রী ময়মনসিংহে যাওয়ার কারণে বৈঠকটি আগামীকাল অনুষ্ঠিত হবে। বিষয়টি মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, জাতীয় দলের কোচ নিয়োগের দৌড়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। তবে তার উচ্চ বেতন বাফুফের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সরকারিভাবে আর্থিক সহায়তার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান বাফুফে সভাপতি।

মন্ত্রণালয় সহায়তা দিলে কোলম্যানকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বাফুফের। আর সহায়তা না মিললে বিকল্প কোচ নিয়োগের বিষয়টি আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

জনসমুদ্রে থেকেও অচেনা সুপারস্টার রজনীকান্ত

এদিকে দেশের শীর্ষ ফেডারেশন হিসেবে বাফুফের এমন সরকারি সহায়তা চাওয়াকে ঘিরে ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, ফেডারেশনের আর্থিকভাবে সক্ষম সদস্যরা উদ্যোগ নিলে বিষয়টি সহজে সমাধান হতে পারে। অন্যদিকে, সরকারিভাবে এই সহায়তা দেওয়া হলে অন্যান্য ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যেও একই ধরনের প্রত্যাশা তৈরি হতে পারে—এমন আলোচনাও চলছে।

বাংলাদেশ ফুটবল লিগ পর্যবেক্ষণে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিনিধিরা দেশে এসেছেন। তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। ক্রীড়া মন্ত্রণালয়ে তাদের সূচি আগামীকাল সকালে নির্ধারিত রয়েছে। বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরই বাফুফে সভাপতির সঙ্গে কোচ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

বাফুফে

শেয়ার করুন: