অলিম্পিক ফুটবলে বাংলাদেশের ৩২ সদস্যের দল ঘোষণা

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি কোনো প্রবাসী ফুটবলারের। স্থানীয় খেলোয়াড়দের নিয়েই মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল।
মালদ্বীপে আগামী ১ থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে চারজাতির এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। অংশ নেবে স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান। মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে ‘ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট’।
ঘোষিত দলে নেই আলোচনায় থাকা রোনান ও ডেকলান সুলিভান। এছাড়া অন্য কোনো প্রবাসী ফুটবলারকেও রাখা হয়নি।
আজ থেকেই শুরু হচ্ছে দলের অনুশীলন ক্যাম্প। কোচ মারুফুল হকের অধীনে ফর্টিস ক্লাব মাঠে চলবে প্রস্তুতি। ঘোষিত দলে থাকা বেশিরভাগ ফুটবলারই গত এপ্রিলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন।
জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি ও পিয়াস আহমেদ নোভা।
বাংলাদেশ অলিম্পিক দলের প্রাথমিক স্কোয়াডে আছেন— মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।
ভোরের আকাশ/সু.পা