শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী দলের ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। আগামী ৩০ মে শুরু হতে যাওয়া এই সিরিজে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আজ রোববার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, এই সিরিজ বিশ্বকাপের আগে দলকে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ করে দেবে।

তিনি বলেন, “আমরা যেহেতু ত্রিদেশীয় সিরিজ খেলতে স্কটল্যান্ডে যাচ্ছি, বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সুযোগ। দলটা কতটা ভালোভাবে ক্রিকেট খেলতে পারে, সেটা বোঝার সুযোগ পাওয়া যাবে। যদি আমরা সম্মিলিতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে আগের বিশ্বকাপগুলোর তুলনায় ভালো ফল করা সম্ভব।”

দলের পেস আক্রমণ নিয়েও আশাবাদী অধিনায়ক। বিশেষ করে তিনি উল্লেখ করেন মারুফা আক্তার ও তৃষ্ণার পারফরম্যান্সের কথা। তার মতে, দুজনই সাম্প্রতিক সময়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

আরও পড়ুন

কেনের জাদুকরী হ্যাটট্রিকে শিরোপা জিতালো বায়ার্ন

তিনি বলেন, “মারুফা ধারাবাহিকভাবে দলের জন্য ভালো পারফর্ম করছে। আর তৃষ্ণাও নিজেকে প্রমাণ করেছে। গত সিরিজে ওর পারফরম্যান্স দেখেছি, আর কোয়ালিফায়ারে সুযোগ পাওয়া ম্যাচগুলোতেও সে ভালো করেছে।”

বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, নির্বাচকরা ভারসাম্যপূর্ণ দল গঠন করেছেন। তার ভাষায়, “সবকিছু বিবেচনায় নিয়ে দল নির্বাচন করা হয়েছে। দলে যথেষ্ট ব্যাটার আছে, বোলিং আক্রমণও ভালো। এখন আমাদের কাজ মাঠে ভালো পারফর্ম করা।”

ভোরের আকাশ/সু.পা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেয়ার করুন: