শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরও একটি ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করছে বাংরাদেশ নারী ফুটবল দল। তাইতো এবার আফঈদা খন্দকারদের সামনে আরও একটি অর্জনের হাতছানি- এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের মূল পর্ব। আগামীকাল রোববার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেই মিলবে এমন দারুণ অর্জন।

বাংলাদেশের মেয়েরা খেলছে টুর্নামেন্টের ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া থাকলেও টেবিলে সুবিধানজক অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশ ও কোরিয়া দুই দলেরই সমান ৬ পয়েন্ট। গোল ব্যবধানও সমান ১০।  তাইতো আগামীকাল রোববারের ম্যাচ যদি ড্র হয়, তাহলে বাংলাদেশই এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাবে।

কারণ টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, একাধিক দলের সমান পয়েন্ট হলে হেড টু হেড বিবেচনায় আসবে। কাল ড্র হলে হেড টু একই থাকছে। এরপর গ্রুপের মধ্যে গোল ব্যবধান সেটাও সমান। তখন বাইলজের ৭.২.২.৬ ধারা অনুযায়ী বেশি গোলের হিসেব ধরা হবে। বাংলাদেশ দুই ম্যাচে করেছে ১১ গোল আর কোরিয়া ১০। এতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে মূল পর্বে খেলার। তখন আট গ্রুপের মধ্যে সেরা তিন রানার্সআপ হতে হবে। এজন্য অবশ্য অন্য গ্রুপগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। সেই লক্ষ্যে শনিবার বাংলাদেশ দল মাঠের অনুশীলন করেনি। দলের রিকোভারি সেশন ছিল। সকালে খেলোয়াড়রা স্ট্রেচিং, জিম ও পুল সেশনে অংশ নিয়েছে।

লাওসের ভিয়েনতিয়ান ন্যাশনাল স্টেডিয়ামে লড়াইয়ের আগে দক্ষিণ কোরিয়াকে নিয়ে ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেছেন , এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আমি শুধু আশা করি, এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলবো, আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

দক্ষিণ কোরিয়া ম্যাচে নিজেদের সেরাটা দেবে বাংলাদেশ। তবে সেই ম্যাচ থেকে শিখতেও চায় তারা, এমনটাই বললেন বাটলার, ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে। আমরা সেরাটাই দিবো। তবে আমি মনে করি, কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি সেটা আমরা শিখবো। যা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।

ভোরের আকাশ/তা.কা

নারী ফুটবল দলদক্ষিণ কোরিয়াবাংলাদেশ

শেয়ার করুন: