শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম ম্যাচের অভিশাপ থেকে মুক্তি পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল এক দীর্ঘদিনের অভিশাপ বা কালো অধ্যায় ছিল- চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে গেলেই প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়া! কিন্তু কানসাস সিটিতে আজ সকালে আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সেই পুরোনো ও বিব্রতকর ইতিহাস বদলে দিল লিওনেল স্কালোনির দল।

এর আগে আর্জেন্টিনা যতবারই বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরের আসরে পা রেখেছে, ততবারই প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে।

১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। চার বছর পর শিরোপা ধরে রাখার মিশনে যায় আর্জেন্টিনা। কিন্তু ১৯৮২ আসরের উদ্বোধনী ম্যাচেই বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে বসেছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন

মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ দুই শিবিরের সমর্থক

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনার। আর ১৯৯০ আসরের প্রথম ম্যাচেই ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল আলবিসেলেস্তেরা।

এমনকি গত ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রাতেও প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল আর্জেন্টিনা। ফলে আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ভক্তদের মনে সেই ওপেনিং ম্যাচ ফোবিয়ার ভয় কিছুটা হলেও ছিল। তবে সেই ভয়কে জয় করেছেন লিওনেল মেসি বাহিনী। আর্জেন্টিনার অধিনায়কের রেকর্ডগড়া হ্যাটট্রিক আলজেরিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: