শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইতালি ও মিলানের কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির মৃত্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভয় ও অনিশ্চয়তায় ভরা কয়েকটি দিনের পর দুঃসংবাদই এলো ফুটবলপ্রেমীদের জন্য। মারা গেছেন ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ও এসি মিলানের সাবেক অধিনায়ক ফ্রাঙ্কো বারেসি। ১৯৬০ সালের ৮ মে ইতালির ত্রাভাগলিয়াতোতে জন্ম নেওয়া এই কিংবদন্তি কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মিলানের উপশহরের হিউম্যানিটিস দি রোজ্জানো ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রায় এক বছর ধরে অসুস্থ ছিলেন বারেসি। ফুসফুসের একটি পিণ্ড অপসারণের পর থেকেই তিনি জনসম্মুখ থেকে অনেকটা দূরে ছিলেন। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে তাকে জনসম্মুখে দেখা যায়। ২০২৬ শীতকালীন অলিম্পিকের আগে সান সিরোতে অলিম্পিক মশাল বহন করেছিলেন তিনি। পরবর্তীতে মিলান ক্লাবের সম্মানসূচক ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পান বারেসি। বারেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ফুটবল বিশ্বে। এসি মিলান ও ইতালি জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার এবং অধিনায়ক ছিলেন তিনি।

১৯৯৭ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর এসি মিলান তার ঐতিহাসিক ৬ নম্বর জার্সিটি অবসরে পাঠায়। ক্লাবটির হয়ে তিনটি ইউরোপিয়ান কাপ ও দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয় তাকে।

আরও পড়ুন

বিশ্বকাপ বিতর্কে বিদ্বেষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর্জেন্টিনা সরকার

ইতালি জাতীয় দলের হয়েও বারেসির রয়েছে অনন্য কীর্তি। ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়—তিনটি অবস্থানেরই স্বাদ পেয়েছেন। ১৯৮২ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৯০ সালে ইতালি তৃতীয় স্থান অর্জন করে। এরপর ১৯৯৪ সালের বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বারেসি।

পুরো ক্যারিয়ারই এসি মিলানে কাটিয়েছেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর ক্লাবটির জার্সি গায়ে খেলেছেন এই কিংবদন্তি। আরিগো সাচ্চির ঐতিহাসিক মিলান দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি এবং ফাবিও ক্যাপেলোর অধীনেও দলের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করেন।

ভোরের আকাশ/সু.পা

ফ্রাঙ্কো বারেসি, ইতালি

শেয়ার করুন: