শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই বছরের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন আশিকুজ্জামান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২২ সালে বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপে খেলেছিলেন তরুণ পেসার আশিকুজ্জামান। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি আসরেও খেলেছেন তিনি। তবে ইনজুরির কারণে গত দুই বছর ধরেই মাঠের বাইরে রয়েছেন এই পেসার। দীর্ঘ অপেক্ষা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন তিনি।

প্রথমে মেরুদণ্ডের চোটে পড়েছিলেন আশিক। সেখান থেকে সেরে ওঠার পর নতুন করে কনুইয়ের চোটে আক্রান্ত হন তিনি। এই চোটের কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে।

চোটের চিকিৎসার জন্য সবশেষ গত ফেব্রুয়ারিতে আশিককে কাতারে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর চোটাক্রান্ত কনুইয়ে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর শুরু হয় পুনর্বাসন প্রক্রিয়া। গত আট মাস ধরে নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে কাজ করে যাচ্ছেন আশিক। অবশেষে তাঁর সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বর্ণবাদের অভিযোগে মাঠ ছাড়ল ইংল্যান্ড যুবারা

আসন্ন বিসিবির নতুন ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই তরুণ পেসার। গতকাল তাঁকে ৬ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে সিটিজেনস ব্যাংক। দীর্ঘদিন পর মাঠে ফেরার সুযোগ পেয়ে এবার নিজের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় থাকবেন আশিক।

ভোরের আকাশ/সু.পা

 

শেয়ার করুন: