শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

জাতীয় দাবায় নতুন চ্যাম্পিয়ন ওয়াদিফা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বার্জার ৪৪ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। ওয়াদিফা ১৩ খেলায় সাড়ে নয় পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। জাতীয় দাবায় এবারই প্রথম ওয়াদিফা চ্যাম্পিয়ন হলেন। এজন্য আজ তিনি ট্রফি ও পঁচিশ হাজার টাকা পেয়েছেন।

সাড়ে আট পয়েন্ট পেয়েছেন গতবারের মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী। আজ তারা রানার-আপ হতে ষষ্ঠ স্থানের জন্য খেলেন। আগামী বছর অলিম্পিয়াড না হলেও স্থান নির্ধারণের জন্য খেলার আয়োজন করেছে ফেডারেশন।

আরও পড়ুন

চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমান

রাণী হামিদ শুরুর দিকে কয়েক রাউন্ডে এগিয়ে ছিলেন। পরবর্তীতে পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়েন। আট পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন সপ্তম, সাড়ে সাত পয়েন্ট নিয়ে এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ অষ্টম, সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের রানী হামিদ নবম, ছয় পয়েন্ট নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা দশম, সাড়ে চার পয়েন্ট নিয়ে খন্দকার অনিকা মাওলা একাদশ, তিন পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা দ্বাদশ, দুই পয়েন্ট নিয়ে গাইবান্ধার সানজিদা শাকিব ত্রয়োদশ ও এক পয়েন্ট নিয়ে কুমিল্লার নুশরাত জাহান লিজা চতুর্দশ স্থান লাভ করেন। রাউন্ড রবিন-লিগ পদ্ধতিতে এবারের জাতীয় মহিলা দাবায় ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: