শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

আইসিসির সঙ্গে বৈঠকের পর স্বস্তি, ভারত সিরিজ নিয়েও আশাবাদী বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিনে নির্বাচিত ২৫ পরিচালকের ভোটে বোর্ড সভাপতি হন তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর আইসিসির কোনো সভায় অংশ নেওয়া হয়নি তার। তবে সম্প্রতি আইসিসির বোর্ড সভায় যোগ দেওয়ার পর বিশ্বকাপ না খেলা নিয়ে বাংলাদেশের সম্ভাব্য শাস্তির বিষয়টি পরিষ্কার হয়েছে।

গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে লন্ডনে গিয়েছিলেন তামিম। এরপর চলতি মাসে আইসিসির বোর্ড সভা থাকায় তিনি সেখানেই অবস্থান করেন। গত ৯ জুলাই প্রথমবারের মতো আইসিসির সভায় অংশ নেন বিসিবি সভাপতি। ওই সভায় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যও দেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশের জরিমানার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সম্ভাব্য জরিমানার পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা হতে পারে বলেও আলোচনা ছিল। তবে আইসিসির সভায় তামিমের দেওয়া ব্যাখ্যা গ্রহণ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে না বিসিবিকে।

বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে বলেন, “সভাপতিকে (তামিম) আমন্ত্রণ জানিয়েই আইসিসি ডেকেছিল। মূল সভা হয়েছে তিন দিনব্যাপী। এডিনবার্গের ওই সভা শেষে বিসিবি সভাপতি আজ (মঙ্গলবার) রাতে দেশে ফিরবেন।”

এদিকে চলতি বছরে ভারতের বাংলাদেশ সফর নিয়েও আশাবাদী বিসিবি। ওই পরিচালক বলেন, “সামনের ভারত সিরিজ নিয়ে আমরা ইতিবাচক। এ ছাড়া বড় বড় দলগুলোর বিপক্ষে সিরিজ আয়োজনের বিষয়েও আরও ভালো কিছু করার চেষ্টা চলছে।”

ভোরের আকাশ/সু.পা

আইসিসি, ভারত সিরিজ

শেয়ার করুন: