শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

দক্ষিণ আফ্রিকা থেকে চোট নিয়ে দেশে ফিরছেন হাসান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে আর মাঠে নামা হচ্ছে না হাসান মাহমুদের। চোটের কারণে শেষ টেস্টের পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ থেকেও ছিটকে গেছেন এই পেসার। চিকিৎসার জন্য দেশে ফিরছেন তিনি। আগামী রোববার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে হাসান মাহমুদকে বেশ অস্বস্তিতে দেখা যায়। শুরুতে তাঁর কপালে বল লাগলেও তাতে বড় কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তী সময়ে পুরোনো চোট টেনিস এলবোতে আবারও ব্যথা অনুভব করেন তিনি।

আরও পড়ুন

শতভাগ ফিট নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সিরিজে ফেরার সম্ভাবনা

ম্যাচ চলাকালে কয়েকবার ফিজিওর সেবা নিতে হয়েছে হাসানকে। একবার মাঠও ছাড়তে হয় তাঁকে। এরপর ধারণা করা হচ্ছিল, সিরিজের শেষ টেস্টে বিশ্রামে থাকতে পারেন এই পেসার। তবে শেষ পর্যন্ত শুধু টেস্ট নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো সাদা বলের সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নেবেন হাসান। চোটের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশেও পাঠানো হতে পারে। আগামী রোববার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই পেসারের।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: