শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লিটনের চোট নিয়ে শঙ্কা : টি-টোয়েন্টি দলে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। সিরিজ শুরুর ঠিক আগের দিন দলে নতুন সংযোজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকারকে টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তাকে দলে নেওয়ার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। ধারণা করা হচ্ছে, অধিনায়ক লিটন দাসের চোট নিয়ে অনিশ্চয়তার কারণেই শেষ মুহূর্তে সৌম্যকে ডাকা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ে চোট পান লিটন। ইনজুরির কারণে মাঝপথে ব্যাটিং ছেড়ে মাঠ ছাড়তে হলেও পরে আবার ক্রিজে ফিরে এসে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন। তবে ম্যাচজুড়ে তাকে অস্বস্তিতে দেখা গেছে। এমনকি ইনিংস শেষে উইকেটকিপিংয়েও নামেননি তিনি, যা তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

অন্যদিকে, সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে খেলেছেন সৌম্য সরকার। অফ-ফর্মে থাকা সাইফ হাসানের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে ৪২ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। যদিও সিরিজের শেষ ম্যাচে মাত্র ২ রান করে আউট হন এই ওপেনার।

আরও পড়ুন

প্রতিপক্ষ আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা

টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার পর এখন নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন সৌম্য। একাদশে জায়গা পেলে ব্যাট হাতে দলের আস্থা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যই থাকবে তার সামনে।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক),সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: