শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

রোহিত-যুগ শেষ, ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
রোহিত-যুগ শেষ, ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল
রোহিত-যুগ শেষ, ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

টেস্ট ক্রিকেটে ভারতের নেতৃত্বে এসেছে নতুন যুগ। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। ঋষভ পান্ত হয়েছেন সহ-অধিনায়ক ও উইকেটকিপার। শনিবার দল ঘোষণা করেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার।

রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন টেস্ট থেকে অবসর নেওয়ায় নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। মাত্র ২৫ বছর বয়সে দায়িত্ব পেয়ে গিল হলেন ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক।

প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি অধিনায়কত্ব না করলেও, আইপিএলে গুজরাট টাইটান্সের সফল নেতৃত্বে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি। আগারকার বলেন, "গিল অসাধারণ প্রতিভাবান। আমরা বিশ্বাস করি, সঠিক সিদ্ধান্ত নিয়েছি।"

দলে ফিরেছেন করুণ নায়ার ও কুলদীপ যাদব। প্রথমবার ডাক পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদীপ সিং। ওপেনিংয়ে যশস্বী ও রাহুল; রিজার্ভ হিসেবে ঈশ্বরন। শার্দুল, জাদেজা, সুন্দর ও নিতীশ অলরাউন্ড বিভাগে আছেন। চোটের কারণে বাদ মোহাম্মদ শামি।

পূর্ণ স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নিতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

সিরিজটি শুরু হবে ২০ জুন, হেডিংলিতে। বাকি ম্যাচগুলো হবে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড ও দ্য ওভাল-এ।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: