শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

শীতকালীন অলিম্পিকে কনডমের সংকট, ৩ দিনেই শেষ ১০ হাজার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতালির মিলান ও কর্তিনা শহরে ২৫তম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে। খেলোয়াড়দের জন্য আয়োজকরা ১০ হাজার কনডম বিনামূল্যে বিতরণ করেছিলেন, মাত্র তিন দিনের মধ্যে শেষ হয়ে গেছে, জানিয়েছে দ্য সান, এনবিসি নিউজসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

যদিও গ্রীষ্মকালীন অলিম্পিকে কনডমের চাহিদা বেশি থাকে, শীতকালীন অলিম্পিকে এমন উচ্চ চাহিদা তুলনামূলকভাবে কম আশা করা হত।

কিন্তু এবার শীতকালীন অলিম্পিকের মাঝামাঝি সময়ে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে এসে পড়ায় কনডমের চাহিদা ব্যাপক হারে বেড়েছিল। এ কারণেই সংকট দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কেউ কেউ কনডম সংকটের এই সুযোগে ফায়দা লুটছেন। অনলাইনে একেকটি কনডমের দাম চাওয়া হচ্ছে প্রায় ১২৫ মার্কিন ডলার (১৫ হাজার ৩ শ টাকা)।

Winter Olympics 2026: গেমস ভিলেজে 'কন্ডোম সঙ্কট'! ৩ দিনেই খতম ১০ হাজার  প্যাকেট | Winter Olympics 2026: 'Condom Crisis' in Games Village! 10,000  Packets Exhausted in Just 3 Days
ছবি : সংগৃহীত

১৯৮৮ সালে সিউল অলিম্পিকের পর থেকে নিরাপদ যৌন সম্পর্ক ও যৌনবাহিত রোগ, বিশেষ করে এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে কনডম বিতরণ অলিম্পিকের একটি নিয়মিত প্রথা, যা বিশ্বজুড়ে আলোচিত বিষয়ও বটে।

২০২৪ সালে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে সাড়ে ১০ হাজারে বেশি অ্যাথলেটের জন্য ৩ লাখ কনডম সরবরাহ করা হয়েছিল। তবে এবারের শীতকালীন গেমসে প্রাথমিক মজুত ছিল তুলনামূলকভাবে কম।

অলিম্পিক ভিলেজে কনডমের সংকট দেখা দেওয়ায় এইডসসহ বিভিন্ন যৌন রোগের ঝুঁকি বেড়েছে। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই আরও কনডম সরবরাহ করা হবে।

৩ দিনে শেষ ১০ হাজার প্যাকেট! অলিম্পিকে কন্ডোমের অনটন, কী সান্ত্বনা দিচ্ছেন  আয়োজকরা? | sangbadpratidin
ছবি : সংগৃহীত

তবে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক খেলোয়াড় বলেছেন, ‘৩ দিনের মধ্যে সব কনডম শেষ হয়ে গেছে। তারা (আয়োজকরা) বলেছে, নতুন চালান আসবে। কিন্তু কবে আসবে কে জানে!’

এবারের শীতকালীন অলিম্পিক শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

১৪টি সোনা, ১৪টি রুপা ও ১১টি ব্রোঞ্জ (মোট ৩৯টি) নিয়ে এই মুহূর্তে পদক তালিকার শীর্ষে আছে নরওয়ে।

ভোরের আকাশ/এনএস
 

অলিম্পিক

শেয়ার করুন: