শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেনিসপ্রেমীদের সুখবর, ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২২ সালের সেপ্টেম্বরে পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছিলেন রজার ফেদেরার। আবেগঘন সেই বিদায়ের পর আবারও টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই সুইস কিংবদন্তি। তবে এবার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয়, ইউএস ওপেনের প্রদর্শনী ম্যাচে র‌্যাকেট হাতে দেখা যাবে তাকে।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে ফেদেরার জিতেছিলেন তার ক্যারিয়ারের ২০টি গ্র্যান্ড স্লামের পাঁচটি। অবসরের প্রায় চার বছর পর সেই পরিচিত কোর্টেই ফিরছেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএস ওপেনে একটি সন্ধ্যায় দুটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন ফেদেরার।

রোববার (২৩ আগস্ট) ফেদেরারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ইউএস ওপেন কর্তৃপক্ষ। তার সঙ্গে এই বিশেষ আয়োজনে থাকবেন আরও তিন টেনিস কিংবদন্তি—২০০৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ও ফেদেরারের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি রডিক, আন্দ্রে আগাসি এবং জন ম্যাকএনরো।

আরও পড়ুন

মাঠে মাথা ঠোকাঠুকি, শাস্তি পেলেন জয়সওয়াল-ফার্নান্ডো

সূচি অনুযায়ী, প্রথম ম্যাচে এক সেটের লড়াইয়ে রডিকের মুখোমুখি হবেন ফেদেরার। এরপর দ্বিতীয় ম্যাচে ফেদেরার ও ম্যাকএনরো জুটি গড়ে খেলবেন রডিক ও আগাসির বিপক্ষে।

টেনিসে ফেরার খবরে উচ্ছ্বসিত ফেদেরারও। নিউইয়র্কে ফেরাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েক বছর ধরে জমে থাকা স্মৃতির সঙ্গে এই প্রত্যাবর্তনও যুক্ত হতে যাচ্ছে। নিউইয়র্কে দ্রুত ফেরার অপেক্ষায় রয়েছেন বলেও জানান এই সুইস কিংবদন্তি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: