শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

মাঠে মাথা ঠোকাঠুকি, শাস্তি পেলেন জয়সওয়াল-ফার্নান্ডো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কার কলম্বো টেস্টের প্রথম দিনের বিতর্কিত ঘটনায় শাস্তি পেয়েছেন ভারতের ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো। দুজনকেই জরিমানা করার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উভয় ক্রিকেটারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তাদের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

কলম্বো টেস্টের প্রথম দিনের ভারতের ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটির সূত্রপাত। ওই ওভারে ফার্নান্ডোর বলে আউট হন জয়সওয়াল। প্যাভিলিয়নে ফেরার সময় ফার্নান্ডোর কোনো এক মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়ে তার দিকে এগিয়ে যান ভারতীয় ব্যাটার।

আরও পড়ুন

শামীমের ঝড়ো ফিফটি, এইচপি’র হ্যাটট্রিক জয়

এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তারা পরস্পরের সঙ্গে মাথা ঠোকাঠুকি করেন। ঘটনাটি মাঠে বেশ উত্তেজনার সৃষ্টি করে।

আইসিসির তদন্তে দুই ক্রিকেটারই নিজেদের অপরাধ স্বীকার করেছেন। একই সঙ্গে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তারা। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে জয়সওয়াল ও ফার্নান্ডোর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ ছিল না।

ভোরের আকাশ/সু.পা

কলম্বো টেস্ট

শেয়ার করুন: