শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিএআর ও রেফারিং নিয়ে মিশরের ক্ষোভ, আনুষ্ঠানিক বিবৃতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল মেসির দল।

তবে নাটকীয় এই ম্যাচের পর রেফারিং নিয়ে অভিযোগ তুলেছে মিশর। বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

এবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে বিশ্বকাপজুড়ে দলের পাশে থাকা সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা।

বিবৃতিতে ইএফএ জানায়, বিশ্বকাপের পুরো যাত্রায় দেশ ও দেশের বাইরে থাকা লাখো সমর্থকের অকুণ্ঠ সমর্থন খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা ছিল। জাতীয় দল সম্মান, সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলেছে এবং মাঠে মিশরের ফুটবল ঐতিহ্য ও চেতনা তুলে ধরেছে।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিংয়ের সিদ্ধান্ত এবং ভিএআর ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে নীরব থাকা সম্ভব নয় বলেও জানিয়েছে সংস্থাটি। তাদের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ম্যাচের গতিপথে সরাসরি প্রভাব ফেলেছে। এসব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে ইএফএ।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের মতে, দেশি-বিদেশি অনেক ফুটবল বিশ্লেষকও ম্যাচে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেছেন। তাদের দাবি, ২০২৬ বিশ্বকাপের মতো বড় মঞ্চে ম্যাচ পরিচালনায় সর্বোচ্চ সততা, ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে ইএফএ আরও জানায়, তারা সবসময় ফেয়ার প্লে, ক্রীড়াসুলভ আচরণ এবং ফুটবলের প্রতি সম্মানের নীতিতে বিশ্বাস করে। প্রতিটি দল যেন সমান সুযোগ ও সমান আচরণ পায়, সেটিই ফুটবলের মূল চেতনা। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছে।

সংস্থাটি আরও বলেছে, জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করা তাদের দায়িত্ব। মিশরের জার্সি পরে মাঠে নামা প্রতিটি খেলোয়াড় এবং দলের পাশে থাকা প্রতিটি সমর্থক ন্যায্যতা, সম্মান এবং ফুটবলের আইন সমানভাবে প্রয়োগের দাবি রাখেন।

আরও পড়ুন

আর্জেন্টিনা-মিশর ম্যাচ যেন ‘দিনেদুপুরে ডাকাতি’: মরিনিয়ো

তবে বিতর্কের মধ্যেও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছে ইএফএ। তারা জানিয়েছে, ম্যাচের ফল এখন ইতিহাসের অংশ হলেও পুরো টুর্নামেন্টে দলের সাহস, নিষ্ঠা ও লড়াইয়ের মানসিকতা মিশরীয় ফুটবলের প্রকৃত মূল্যবোধ তুলে ধরেছে।

শেষে সমর্থকদের উদ্দেশে ইএফএ বলেছে, জাতীয় দলের পাশে থেকে শক্তি ও অনুপ্রেরণা জোগানোর জন্য সমর্থকদের প্রতি তারা কৃতজ্ঞ। এই সমর্থনই ভবিষ্যতে মিশরীয় ফুটবলকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: