শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার জামিয়া আবু বকর (রা.) শাহ আলী কমপ্লেক্সে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল আহাদ। প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

কাউন্সিলে বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। তারা দ্বীন প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, জনগণের অধিকার রক্ষা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেমদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে আদর্শিক নেতৃত্ব এবং ওলামায়ে কেরামের ঐক্য প্রয়োজন। পাশাপাশি মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

কাউন্সিলে দেশের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়। কয়েকজন বক্তা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। এছাড়া সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সিরাজদিখান থানা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

অধিবেশনের শেষপর্বে সিরাজদিখান উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতি আব্দুল আহাদ সভাপতি, মুফতি সামমু বিল্লাহ সিনিয়র সভাপতি এবং আলহাজ মো. শাহ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন

মান্দায় ডাকবাংলো নির্মাণে সম্ভাব্য স্থান চূড়ান্তের পথে

এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি আব্দুল্লাহ আল মাসরুর, মাওলানা শামীম, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা শামসুদ্দীন ও মাওলানা শরিয়তুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি শাহাদাত খান, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী শরীফুল ইসলাম এবং প্রচার সম্পাদক আবু বকর (রানা)।

কাউন্সিল শেষে মাওলানা খলিলুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় নবগঠিত কমিটির সফলতা এবং সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ দোয়া করা হয়।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ রাজনীতিসিরাজদিখানমুন্সীগঞ্জইসলামী রাজনীতি

শেয়ার করুন: