শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

ফাইনালে যেতে ১৩৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইনালে যেতে ১৩৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ
ফাইনালে যেতে ১৩৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

সুপার ফোরের অলিখিত সেমিফাইনালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ১৩৫ রানে থেমেছে পাকিস্তান। দুবাইয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় বাবর আজমের দল।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন মোহাম্মদ হারিস। শেষদিকে তার সঙ্গে মোহাম্মদ নাওয়াজ (১৫ বলে ২৫) মিলে লড়াইয়ের পুঁজি গড়ে তোলেন। প্রমোশন পেয়ে ওপরে নামা শাহিন শাহ আফ্রিদি জীবন পেয়ে ১৩ বলে করেন ১৯ রান।

শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ৫ রানে দুই ওপেনার ফেরান তাসকিন আহমেদ ও শেখ মেহেদি। এরপর ফখর জামান (১৩), হুসেইন তালাত (৩) ও অধিনায়ক সালমান আলি আগা (১৯) খুব বেশি সুবিধা করতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তুলে নেন দুটি করে উইকেট, একটি পান শেখ মেহেদি।

এখন জাকের আলী অনিকের দলকে ফাইনালে উঠতে হলে জিততে হবে ১৩৬ রানের লক্ষ্য তাড়া করে।

 

ভোরের আকাশ/হ.র

বাংলাদেশ

শেয়ার করুন: