শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২৬ জন সাংবাদিক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

অনুসন্ধানী সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৬ জন সাংবাদিক ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন।রোববার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

রিপোর্ট মূল্যায়নের কঠিন দিক তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, এই রিপোর্টগুলো বিচার করা খুব কঠিন। মান, প্রেক্ষাপট, ভাষা—সবকিছু যাচাই করতে হয়। যারা এই কষ্টসাধ্য কাজটি করেছেন, তাদের প্রতি বিশেষ ধন্যবাদ।

সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ—তা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সমাজের গভীর সত্যগুলো তুলে ধরে। সমালোচনা অবশ্যই করবেন, ভুল ধরিয়ে দেবেন, তবে ভালো কাজের কথাও বলবেন।

তিনি জানান, অনেক সময় সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক সমস্যা সমাধান করা সম্ভব হয়। গতকাল এক সমস্যার তথ্য পাই, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সচিবকে পাঠাই। আজই তিনি আপডেট দেবেন।

অর্থ উপদেষ্টা বলেন, সাংবাদিকদের কাছে অনুরোধ, আপনারা সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজের দিকগুলোও তুলে ধরবেন এবং গঠনমূলক পরামর্শ দিয়ে সরকারকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক কাজ করতে সহায়তা করবেন, যাতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই দ্রুত এগিয়ে যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী। এছাড়াও নগদের প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যারা পেলেন পুরস্কার
‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’-এ ২৪টি বিভাগে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। এর মধ্যে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে এ বছরের ৩০ অক্টোবরের মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত সেরা ২৬টি প্রতিবেদনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। দুটি বিভাগে যৌথভাবে বিজয়ী ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন—শামসুল হক মোহাম্মদ মিরাজ (দৈনিক কালের কণ্ঠ), মৌসুমী ইসলাম (দ্য ডেইলি সান), রফিকুল ইসলাম (দ্য ডেইলি সান), মো. জসিম উদ্দিন (ঢাকা পোস্ট), মুহাম্মদ সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ২৪.কম), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), এম এ নোমান (দৈনিক আমার দেশ), জিয়াদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. শরিফুল ইসলাম (দ্য ডেইলি স্টার), হারুন-উর রশিদ (দৈনিক কালবেলা), মো. আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মো. শাহজাহান আলী (সকাল সন্ধ্যা ডটকম), মো. শাহজাহান আলী (দৈনিক দেশ রূপান্তর), এহসানুল হক জসিম (দ্য ডেইলি সান), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), শাহ মো. রাশেদুর রহমান (ডিবিসি নিউজ), আবু জাহেদ মো. সেলিম (মাছরাঙা টিভি), আলমগীর হোসেন (যমুনা টিভি), রাজীব ঘোষ (ডিবিসি নিউজ), মো. এমদাদুল হক (চ্যানেল ২৪), মো. ইউসুফ আলী (ডিবিসি নিউজ), শাহনাজ শারমিন (একাত্তর টিভি), মাহদে আজাদ মাসুম (বৈশাখী টিভি) ও হাসান আরিফ (দ্য ডেইলি বাংলাদেশ)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, নগদের বিশেষ পৃষ্ঠপোষকতার কারণেই এবারের আয়োজনটি অন্যান্য বছরের তুলনায় অনেক বড় হয়েছে এবং বেশি পুরস্কার দেওয়া সম্ভব হয়েছে।

সভাপতি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং যারা এবার পুরস্কার পাননি, তাদের প্রতি আগামীতে সফল হওয়ার শুভকামনা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরি বোর্ডের সভাপতিত্ব করেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

ভোরের আকাশ/এসএইচ

অর্থ উপদেষ্টাসাংবাদিকডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

শেয়ার করুন: