সাংবাদিক সুরক্ষা পরিষদের পাঁচ বছরপূর্তিতে র্যালি

সাংবাদিক সুরক্ষা পরিষদের পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে র্যালির মাধ্যমে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, কলামিস্ট, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের অংশগ্রহণে।
র্যালিটি বিকেলে প্রেস ক্লাবের সামনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ নোমানী, হাফিজুর রহমান শফিক, সাধারণ সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা, সাংগঠনিক সম্পাদক এবি এম তারেক, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সজীব তালুকদারসহ জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দু সহ বিভিন্ন গণমাধ্যম এ গণমাধ্যম কর্মী।
আয়োজকরা জানান, “সাংবাদিক নিরাপত্তা ও অধিকার রক্ষার যাত্রায় সবার অংশগ্রহণই আমাদের শক্তি। পাঁচ বছরের পথচলা আমাদের আরও দূর এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।”
ভোরের আকাশ/মো.আ.