শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রধান সম্পাদক জাহের উদ্দিন সরকার। অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি রংপুর বিভাগের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।

সংগঠনের সভাপতি বাতেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন। এ সময় আরডিজেএ অর্থ সম্পাদক কাদের বাবু, সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রূপা, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খানসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাবেক সভাপতি মুফদি আহমেদ, কেরামত উল্লাহ বিপ্লব, মাকসুদার রহমান মাকছুদ, তোফাজ্জল হোসেন, মর্তুজা হায়দার লিটন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মতলু মল্লিকসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদর্মীদের অবাধ তথ্যপ্রবাহে সরকারকে সব সময় আন্তরিক হতে হবে। সেই সঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের চিত্রগুলো সাধারণ মানুষের সামনে আরও বেশি উপস্থাপন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

ভোরের আকাশ/ এনএস

ডিআরইউ

শেয়ার করুন: