শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই সাহসী সাংবাদিকতার সম্মাননা পেলেন ভোরের আকাশ’র মানিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণ করছেন সাংবাদিক মুসাফির মানিক। জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মাননা পেয়েছেন ভোরের আকাশের ফটো সাংবাদিক মুসাফির মানিক।

সম্প্রতি রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শহীদ সাংবাদিক-পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের এ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে আন্দোলনকালীন সময়ে আহত ১৯২ জন সাংবাদিক ও শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে সম্মাননা, সনদ, ক্রেস্ট এবং আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

শহীদ সাংবাদিকদের পরিবারকে এক লাখ টাকা এবং আহত ও সাহসী সাংবাদিকদের ২৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুদানগুলো বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়।

ট্রাস্টের সম্মাননা গ্রহণকারীদের তালিকায় ছিলেন ভোরের আকাশ এর ফটো সাংবাদিক মোহাম্মদ মুসাফির মানিক, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন।

ফটো সাংবাদিক মানিকের ভাষ্য মতে, রাজধানীর মানিক নগর বিশ্বরোড মোড়ে তিনি হামলার শিকার হন এবং শারীরিকভাবে জখম হন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, সাহসী সাংবাদিকদের এই সম্মাননা ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে চালু রাখা হবে, যেন সাংবাদিকতা পেশায় সাহস, সততা ও দায়িত্ববোধের চর্চা অব্যাহত থাকে।

এছাড়া সম্মাননা পেয়েছেন কালের কণ্ঠ পত্রিকার যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ, দ্য ডেইলি স্টারের সিনিয়র ফটো সাংবাদিক মো. ইমরান হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. বশির উদ্দিন, মাছরাঙা টেলিভিশনের সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবুল, দৈনিক ইনকিলাব পত্রিকার ফটো সাংবাদিক এস. এ. মাসুম, দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক মো. খালেদ সরকার, দৈনিক রূপান্তর পত্রিকার ফটো সাংবাদিক মোশারফ হোসেন এবং দৈনিক বর্ণিক বার্তার ফটো সাংবাদিক কাজী সালাউদ্দিনসহ সারাদেশের ১৯২ জন সাংবাদিককে সাহসিকতা ও পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

ভোরের আকাশ/জাআ

সম্মাননাজুলাইভোরের আকাশ

শেয়ার করুন: