শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

সাংবাদিক আবদুল হালিম আর নেই

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক আবদুল হালিম আর নেই।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজন, সহকর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।  আবদুল হালিম ছিলেন একজন নিষ্ঠাবান ও সদালাপী সাংবাদিক।

আবদুল হালিম ১৯৪০ সালের ১ মার্চ পটুয়াখালী জেলার আমতলী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।  ১৯৬৬ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন।  তার সাংবাদিকতা জীবনের শুরু হয় সাপ্তাহিক জনতা পত্রিকার মাধ্যমে।  পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।  সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠ-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আবদুল হালিম দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, দায়বদ্ধতা ও পেশাদারিত্বের পরিচয় রেখেছেন।  সহকর্মী ও সিনিয়র সাংবাদিকদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন।

আজ বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে খিলগাঁও শাহী মসজিদে।  জানাজা শেষে তাকে তালতলা কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।  নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।  তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভোরের আকাশ/জাআ

আবদুল হালিমপ্রেস ক্লাবসাংবাদিক

শেয়ার করুন: