শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা, দম্পতি কারাগারে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৬:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা, দম্পতি কারাগারে
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা, দম্পতি কারাগারে

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন সহ একদল সাংবাদিদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় এক দম্পতিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (২৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালেক মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করে।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন- সেগুনবাগিচার বাসিন্দা জাকির হোসেন ও তার স্ত্রী বিউটি খাতুন ।

এর আগে, গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় এ মামলাটি করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে একটি চায়ের দোকান সরানো নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় জাকির হোসেন, বিউটি খাতুনসহ প্রায় অর্ধশত ব্যক্তি।

এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। গত শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচা এলাকার বাসা থেকে জাকির দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: