শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) হচ্ছে না। অধিকাংশ প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাবের ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ সব সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো যাচ্ছে যে, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’-এর সব সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সব সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্যকারণবশতঃ নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনাসাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িককালের জন্য স্থগিত ঘোষণা করছে।

নির্বাচনের পরবর্তী সময়সূচি ও প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

 

 

জাতীয় প্রেসক্লাব নির্বাচন

শেয়ার করুন: