শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ৯:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) এবং মাইন্ডশেপারের যৌথ উদ্যোগে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য রক্ষাবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘লিভিং উইথ রিয়ালিটি’ (বাস্তবতার সাথে বেঁচে থাকা) শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশেষ করে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা পরবর্তী সাংবাদিকদের মানসিক ট্রমা ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) এবং কি করে তা থেকে বেরিয়ে আসা যায়, কি করে নিজেদের মনের ভেতর কথা চেপে না রেখে এর নিরাময় করা যায়, সে সম্পর্কে বিস্তারিত কর্মশালা পরিচালনা করেন মাইন্ডশেপারের ক্লিনিকাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট রুকনুজ্জামান রুপম। 

এতে ২০ জন সাংবাদিকের অংশগ্রহণে প্রায় চার ঘণ্টাব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা মনস্তাত্ত্বিক নানাবিধ নিয়ন্ত্রণ, আবেগ এবং কাজের সমতা আনয়নের বিভিন্ন ব্যায়াম শেখেন। এছাড়া তারা আলোচকদের সাথে বিভিন্ন মানসিক স্বাস্থ্য এবং ট্রমা বিষয়ক অভিজ্ঞতা শেয়ার করেন।

বিজেআইএম আহ্বায়ক স্যাম জাহান বলেন, মানসিক স্বাস্থ্য সচেতনতা বাংলাদেশে একটি নতুন ধারণা।  ব্যস্ততার কারণে সাংবাদিকদের মধ্যে এ সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার প্রবণতা আরও কম।  তাদের এই বিষয়ে আরও বেশি জানানো, সতর্ক করা এবং কিভাবে তারা ভালো থাকতে পারেন, সেজন্যই এই আয়োজন।

মাইন্ডশেপারের মুখপাত্র সাজ্জাদ হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।  তারা নিজেরা যখন নিজেদের মানসিক স্বাস্থ্য রক্ষা করতে শিখবেন, তখন তারাই কিন্তু পুরো সমাজে এ সম্পর্কে সচেতনতা তৈরি করতে সবচাইতে বেশি সহায়ক হবেন।

অনুষ্ঠান পরবর্তীতে বিজেআইএম এবং মাইন্ডশেপারের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

ভোরের আকাশ/জাআ

রাজধানীসাংবাদিককর্মশালাস্বাস্থ্যবিষয়ক

শেয়ার করুন: