সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাব-এডিটর এসএম মুন্না মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে ডিএসইসি নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মজীবনে এসএম মুন্না মিয়া দৈনিক মানবকণ্ঠ ছাড়াও দৈনিক সমকাল, আমার দেশ, জাগরণ ও নয়া শতাব্দীসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রোববার বাদ জোহর রাজধানীর বনশ্রী ৪ নম্বর রোডের ভুঁইয়াপাড়া কাঁচাবাজার মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মেরাদিয়া মধ্যপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ভোরের আকাশ/জেআ